টিউবওয়েল প্রকল্প

বিশুদ্ধ পানির সহজ প্রাপ্যতায় সুস্থ ও নিরাপদ জীবন।

প্রকল্পের বিবরণ
প্রকল্পের পরিচিতি
নিরাপদ ও সুপেয় পানির অভাব এখনও দেশের অনেক মানুষের দৈনন্দিন বাস্তবতা। বিশেষ করে অতিদরিদ্র সুবিধাবঞ্চিত চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।

এই বাস্তবতা বিবেচনায় "আল-বারাকাহ ফাউন্ডেশন" পরিচালনা করছে “নিরাপদ পানি (টিউবওয়েল) প্রকল্প”। এই উদ্যোগের মাধ্যমে প্রয়োজনভিত্তিক এলাকায় টিউবওয়েল স্থাপন করে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সহজলভ্য পানির ব্যবস্থা নিশ্চিত করার প্রচেষ্টা নেওয়া হয়।
আপনার অংশগ্রহণ
আপনার সহযোগিতায় একটি টিউবওয়েল একটি পরিবারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য, স্বস্তি ও কল্যাণের উৎস হতে পারে। ইসলাম মানুষের উপকারে আসে এমন স্থায়ী কল্যাণমূলক কাজকে উৎসাহিত করে। এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে আপনি মানুষের প্রয়োজন পূরণ, উপকার পৌঁছে দেওয়া এবং সাদাকায়ে জারিয়াহর অব্যাহত সওয়াবের অংশীদার হতে পারেন— ইনশাআল্লাহ।
বিশুদ্ধ পানির সুবিধা পৌঁছে দিতে হাত বাড়ান
দান করতে ক্লিক করুন