পরিষেবার শর্তাবলী
আল-বারাকাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট ব্যবহার, ব্রাউজিং বা কোনো অনলাইন সেবা গ্রহণের মাধ্যমে আপনি এই পরিষেবার শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন। ওয়েবসাইট ব্যবহারের পূর্বে শর্তাবলিগুলো মনোযোগসহকারে পড়ুন।
১. ওয়েবসাইট ব্যবহারের সাধারণ শর্ত
এই ওয়েবসাইটটি আল-বারাকাহ ফাউন্ডেশনের মানবসেবা, শিক্ষা, দাওয়াহ, স্বাবলম্বীকরণ, ত্রাণ ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান এবং অনলাইন সেবা সহজ করার উদ্দেশ্যে পরিচালিত।
ওয়েবসাইট ব্যবহারকালে প্রচলিত আইন, ইসলামী নৈতিকতা, ফাউন্ডেশনের নীতিমালা বা অন্যের আইনগত অধিকার লঙ্ঘনকারী কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।
২. ট্রেডমার্ক ও ব্র্যান্ড পরিচিতি
৩. কপিরাইট ও মেধাস্বত্ব
ওয়েবসাইটে প্রকাশিত ফাউন্ডেশনের নিজস্ব লেখা, প্রতিবেদন, গ্রাফিক্স, ডিজাইন, লোগো, ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট ও অন্যান্য সৃজনশীল উপাদান প্রযোজ্য ক্ষেত্রে আল-বারাকাহ ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর মেধাস্বত্বের অধীন।
উৎস ও ফাউন্ডেশনের পরিচয় উল্লেখ করে যথাযথভাবে উদ্ধৃতি বা শেয়ার করা যেতে পারে। তবে লিখিত অনুমতি ছাড়া এসব উপাদান বিকৃত, বাণিজ্যিকভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা পুনর্বিতরণ করা যাবে না।
৪. ওয়েবসাইটের তথ্য
৫. ব্যবহারকারীর তথ্য ও কনটেন্ট
ওয়েবসাইটের মাধ্যমে তথ্য, মতামত, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট প্রদান করলে তা সত্য, আইনসম্মত এবং অন্যের কপিরাইট, গোপনীয়তা বা আইনগত অধিকার লঙ্ঘনমুক্ত রাখার দায়িত্ব ব্যবহারকারীর।
প্রযোজ্য নীতিমালা ও আইন অনুযায়ী এসব তথ্য ফাউন্ডেশনের সেবা প্রদান, যাচাই, যোগাযোগ ও প্রশাসনিক প্রয়োজনে ব্যবহার করা হতে পারে। অনুপযুক্ত, বিভ্রান্তিকর বা নীতিবিরোধী কনটেন্ট অপসারণের অধিকার ফাউন্ডেশন সংরক্ষণ করে।
৬. অ্যাকাউন্ট ও নিরাপত্তা
কোনো সেবা ব্যবহারের জন্য অ্যাকাউন্ট প্রয়োজন হলে ব্যবহারকারী তার লগইন তথ্যের নিরাপত্তা রক্ষার জন্য দায়ী থাকবেন। অননুমোদিত প্রবেশের সন্দেহ হলে দ্রুত ফাউন্ডেশনকে অবহিত করতে হবে।
নিরাপত্তা বা সেবার স্বাভাবিক কার্যক্রমের স্বার্থে ফাউন্ডেশন প্রয়োজন অনুযায়ী কোনো অ্যাকাউন্ট বা সেবায় প্রবেশাধিকার সীমিত বা স্থগিত করতে পারে।
৭. ওয়েবসাইট ব্যবহারের অনুমতি
ফাউন্ডেশন ব্যক্তিগত ও বৈধ উদ্দেশ্যে ওয়েবসাইট ব্যবহারের সীমিত অনুমতি প্রদান করে। এই অনুমতি কোনোভাবেই ওয়েবসাইটের মালিকানা বা মেধাস্বত্ব ব্যবহারকারীর কাছে হস্তান্তর করে না।
অনুমতি ছাড়া ওয়েবসাইটের কাঠামো, কনটেন্ট বা কার্যকারিতা কপি, পরিবর্তন, পুনর্গঠন, স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
৮. রিফান্ড নীতি
কোনো দাতা প্রদত্ত অনুদান ফেরত নিতে চাইলে নিম্নলিখিত শর্তাবলি প্রযোজ্য হবে:
সাধারণ অনুদান: অনুদান প্রদানের ৭–১০ দিনের মধ্যে যথাযথ প্রমাণসহ আবেদন করতে হবে। তবে উক্ত সময়ের মধ্যে যদি সেই অর্থ নির্দিষ্ট প্রকল্পে ব্যয় হয়ে যায়, তবে তা আর ফেরতযোগ্য হবে না।
কুরবানী অনুদান: কুরবানী অনুষ্ঠানের ন্যূনতম ৭ দিন পূর্ব পর্যন্ত রিফান্ডের অনুরোধ করা যাবে। এর পর রিফান্ডের অনুরোধ গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়া: রিফান্ডের জন্য সুনির্দিষ্ট কারণ ও ট্রানজ্যাকশন আইডি উল্লেখ করে আবেদন করতে হবে।
৯. নিষিদ্ধ ব্যবহার
- বেআইনি বা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা;
- মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার;
- অন্যের ব্যক্তিগত বা গোপনীয় তথ্য অননুমোদিতভাবে সংগ্রহ;
- ওয়েবসাইটের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা;
- ভাইরাস বা ক্ষতিকর কোড ছড়ানো;
- ফাউন্ডেশনের নাম বা পরিচয় ব্যবহার করে প্রতারণা