কেন্দ্রের বিবরণ
কেন্দ্রের পরিচিতি
দক্ষতা, কর্মদক্ষতা এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ আত্মনির্ভর ব্যক্তি, দক্ষ মানবসম্পদ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী, যুবসমাজ এবং কর্মপ্রত্যাশী ব্যক্তি তাদের সম্ভাবনা পূর্ণভাবে বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হন।
এ বাস্তবতায় "আল-বারাকাহ ফাউন্ডেশন"-এর অধীন “আল-বারাকাহ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার” প্রতিষ্ঠা করা হয়েছে। কেন্দ্রটির মাধ্যমে কারিগরি, পেশাগত, তথ্যপ্রযুক্তি, উদ্যোক্তা ও জীবনমুখী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ পরিচালনা করে দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী মানবসম্পদ গড়ে তোলা হয়।