কর্মসূচির বিবরণ
কর্মসূচির পরিচিতি
অনেক প্রবীণ মানুষ বয়সজনিত অসহায়ত্ব, একাকীত্ব বা পারিবারিক অবহেলার কারণে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত হন। "আল-বারাকাহ ফাউন্ডেশন" প্রবীণদের জন্য মানবিক সহায়তা, আবাসন ও মূল্যবোধভিত্তিক পরিচর্যায় “স্বস্তির ঠিকানা” (প্রবীণ আবাস ও কল্যাণ কর্মসূচি) গ্রহণ করেছে।
এই কর্মসূচির আওতায় প্রবীণদের ভরণপোষণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসচেতনতা, দ্বীনিয়াত শিক্ষা ও সামাজিক সম্পৃক্ততার পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা করা হয়। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একজন ব্যক্তি কর্মক্ষম অবস্থায় নিজ ব্যয়ে নির্ধারিত শর্ত ও নীতিমালা অনুসারে অগ্রিম আবাসন নিবন্ধন (Advance Residential Reservation) গ্রহণ করতে পারবেন, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে তিনি এই সুবিধা গ্রহণ করতে পারেন।