কর্মসূচির বিবরণ
কর্মসূচির পরিচিতি
রমযান মাস সংযম, সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। কিন্তু সমাজের অনেক নিম্ন-আয়ের ও অসচ্ছল পরিবার অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত ও পুষ্টিকর সাহরি ও ইফতারের ব্যবস্থা করতে পারেন না। ফলে তারা কষ্টের মধ্যেও সিয়াম পালন করেন।
এই বাস্তবতা বিবেচনায় "আল-বারাকাহ ফাউন্ডেশন" রমযানজুড়ে সুবিধাবঞ্চিত ও অভাবী রোযাদারদের জন্য “ইফতার বিতরণ কর্মসূচি” পরিচালনা করে। এই উদ্যোগের মাধ্যমে প্রয়োজনভিত্তিক এলাকায় ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে রোযাদারদের পাশে দাঁড়ানো হয় এবং তাদের জন্য রমযানের সময়টুকু আরও স্বস্তিদায়ক করার চেষ্টা করা হয়।