কল্যাণের পথে, বরকতের সাথে
একটি মসজিদের উন্নয়ন মানে একটি ইবাদতের স্থানকে আরও সুন্দর, নিরাপদ ও উপযোগী করে তোলা। মসজিদ আবাদ ও উন্নয়নের এই কল্যাণমূলক উদ্যোগে আপনিও অংশ নিন।
দান করুন ক্লিক করে আপনি আমাদের শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন।
“আল্লাহর মসজিদগুলো আবাদ করে তারাই, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে।”
— সূরা আত-তাওবাহ, ১৮
মসজিদ মুসলিম সমাজের ইবাদত, শিক্ষা ও নৈতিক বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। দেশের অনেক মসজিদে প্রয়োজনীয় সংস্কার, সম্প্রসারণ, ওজু ও স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ কিংবা অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি রয়েছে। এসব প্রয়োজন পূরণে আল-বারাকাহ ফাউন্ডেশন প্রয়োজনভিত্তিক মসজিদ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে।
এর আওতায় জরাজীর্ণ মসজিদ সংস্কার, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, ওজু ও স্যানিটেশন ব্যবস্থা, বৈদ্যুতিক সুবিধা এবং মুসল্লিদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা উন্নয়নে সহায়তা করা হয়।