কল্যাণের পথে, বরকতের সাথে
বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আল-বারাকাহ ফাউন্ডেশনের সঙ্গে আপনিও যুক্ত হোন। আপনার সহায়তা একটি বিপদগ্রস্ত পরিবারের জন্য হয়ে উঠতে পারে স্বস্তি ও আশার অবলম্বন।
দান করুন ক্লিক করে আপনি আমাদের শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন।
“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিনের বিপদসমূহের একটি বিপদ তার থেকে দূর করবেন।”
— সুনান তিরমিযী, হাদীস: ২৯৪৫
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, শৈত্যপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে প্রতিবছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত হয়। দুর্যোগের মুহূর্তে খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় সামগ্রী ও জরুরি সহায়তার অভাবে দুর্গত মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
আল-বারাকাহ ফাউন্ডেশন দুর্যোগকবলিত মানুষের জরুরি প্রয়োজন পূরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমও গ্রহণ করা হয়, ইনশাআল্লাহ।