কর্মসূচির বিবরণ
কর্মসূচির পরিচিতি
সমাজের অনেক এতিম ও অতিদরিদ্র শিশু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা, নিরাপদ আবাসন ও প্রয়োজনীয় জীবনসুবিধা থেকে বঞ্চিত হয়। "আল-বারাকাহ ফাউন্ডেশন" এই বাস্তবতা বিবেচনায় এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি “এতিম সহায়তা কর্মসূচি” গ্রহণ করেছে।
এই উদ্যোগের মাধ্যমে স্কুল ও মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ভরণপোষণ, আবাসন, পোশাক, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়, যাতে তারা নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।