•
জরুরি
অপেক্ষা করে না কেউ।
কক্সবাজার ও চট্টগ্রামে বন্যাদুর্গত পানিবন্দী মানুষের পাশে — এই সপ্তাহে ৪,৫০০ পরিবারের শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় প্রয়োজন
অপেক্ষা করে না কেউ।
কক্সবাজার ও চট্টগ্রামে বন্যাদুর্গত পানিবন্দী মানুষের পাশে — এই সপ্তাহে ৪,৫০০ পরিবারের শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় প্রয়োজন
×

মানবসেবা

কল্যাণের পথে, বরকতের সাথে মানবসেবা

কার্যক্রমের বিবরণ

মানবতার সেবায় নিবেদিত থেকে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। যেমন—
  • স্বাবলম্বীকরণ ও জীবিকাভিত্তিক সহায়তা কর্মসূচি।
  • বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা।
  • নিরাপদ পানির ব্যবস্থা, টিউবওয়েল স্থাপন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ এবং ওযুখানা নির্মাণ।
  • ইফতার, ঈদ উপহার ও কুরবানীর মাংস বিতরণ।
  • শীতবস্ত্র বিতরণ ও খাদ্য সহায়তা কার্যক্রম।
  • চিকিৎসা সহায়তা, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম।
  • দুর্যোগে জরুরি ত্রাণ সহায়তা ও পুনর্বাসন।
  • এতিম, অসহায়, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তা ও পুনর্বাসন।
  • নারী, শিশু ও পরিবার কল্যাণ কার্যক্রম ।
  • মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক সেবা পরিচালনা।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন

দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জ্ঞানভিত্তিক, মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করা। যেমন—
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়ন।
  • বৃত্তি, মেধাবৃত্তি, শিক্ষাসামগ্রী ও শিক্ষা সহায়তা প্রদান।
  • প্রাক-প্রাথমিক, সাধারণ, কারিগরি ও উচ্চশিক্ষা উন্নয়ন।
  • দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ ও উদ্যোক্তা সৃষ্টি।
  • তথ্যপ্রযুক্তি ও আধুনিক শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি।
  • শিক্ষক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি।
  • গবেষণা, প্রকাশনা ও জ্ঞানচর্চা কার্যক্রম।
  • নেতৃত্ব বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠন।
  • যুব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন

সহীহ দ্বীনের জ্ঞান প্রসার, নৈতিক উন্নয়ন ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। যেমন—
  • কুরআন–সুন্নাহভিত্তিক শিক্ষা ও গবেষণা।
  • সহীহ আকীদা ও ইসলামী জীবনব্যবস্থা বিষয়ে শিক্ষা।
  • হালাল–হারাম, সুদ ও নৈতিক অর্থনীতি বিষয়ে সচেতনতা।
  • চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ চর্চা।
  • পরিবার, সমাজ ও মানবিক দায়িত্ববোধ উন্নয়ন।
  • অনলাইন ও অফলাইনভিত্তিক শিক্ষা ও দাওয়াহ কার্যক্রম।
  • সেমিনার, প্রশিক্ষণ, আলোচনা সভা ও সচেতনতামূলক আয়োজন।
  • সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও ইতিবাচক নাগরিকতা বিকাশ।
  • শান্তি, সহমর্মিতা ও কল্যাণমুখী সমাজ গঠনে উদ্যোগ গ্রহণ।

হাত বাড়ান দরিদ্রদের প্রতি