নির্বাহী কমিটি

সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব

আল-বারাকাহ ফাউন্ডেশন — সুশাসন, আমানতদারিতা ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ
নির্বাহী কমিটি
নির্বাহী কমিটি আল-বারাকাহ ফাউন্ডেশনের সর্বোচ্চ নীতিনির্ধারণী, তত্ত্বাবধানকারী ও নির্বাহী কর্তৃপক্ষ।
  • পবিত্র কুরআন, সুন্নাহ, ইসলামী শরিয়াহ, গঠনতন্ত্র এবং প্রতিষ্ঠানের ভিশন, মিশনের আলোকে নীতিমালা, কর্মসূচি, প্রকল্প, বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট অনুমোদন।
  • ইসলামী মূল্যবোধ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতদারিতা নিশ্চিতকরণ এবং তহবিল, সম্পদ ও মানবসম্পদের শরিয়াহসম্মত ব্যবস্থাপনার জন্য নীতিগত দিকনির্দেশনা প্রদান।
  • কর্মসূচি বাস্তবায়ন, অগ্রগতি ও ফলাফল তদারকি এবং বিভাগসমূহের কার্যক্রম মূল্যায়ন।
  • মনিটরিং, মূল্যায়ন, অভ্যন্তরীণ ও বহিঃ নিরীক্ষা এবং ঝুঁকি ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।
  • প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়ন, জনআস্থা ও টেকসই অগ্রগতির লক্ষ্যে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী নীতিমালা ও প্রশাসনিক কাঠামো হালনাগাদ।
ম্যানেজমেন্ট টিম
চেয়ারম্যানের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে বিভাগীয় প্রধানগণের সমন্বয়ে ম্যানেজমেন্ট টিম গঠিত।
  • নির্বাহী কমিটির নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদিত পরিকল্পনার আলোকে দৈনন্দিন প্রশাসনিক, পরিচালনাগত ও কর্মসূচিভিত্তিক কার্যক্রমের বাস্তবায়ন ও সমন্বয়।
  • দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ।
  • মানবসম্পদের কার্যকর ব্যবস্থাপনা ও বিভাগসমূহের মধ্যে সার্বিক সমন্বয় রক্ষা।
  • সেবার মানোন্নয়ন এবং নির্ধারিত লক্ষ্য ও কৌশল বাস্তবায়নের মাধ্যমে সার্বিক কার্যক্রম সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা।
শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড
শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড, আল-বারাকাহ ফাউন্ডেশনের একটি স্বাধীন পরামর্শমূলক বোর্ড।
  • পবিত্র কুরআন, সুন্নাহ ও ইসলামী শরিয়াহর মূলনীতির আলোকে প্রতিষ্ঠানের নীতিমালা, কর্মসূচি, প্রকল্প ও তহবিল ব্যবস্থাপনায় দিকনির্দেশনা প্রদান।
  • যাকাত, সদকা, ফিতরা, ওয়াকফ, কুরবানি ও অন্যান্য শরিয়াহভিত্তিক তহবিলের যথাযথ ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স বিষয়ে পরামর্শ প্রদান।
  • ইসলামী নৈতিক মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতদারিতা সমুন্নত রাখতে নির্বাহী কমিটিকে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান।
  • প্রয়োজন অনুযায়ী শরিয়াহ-সংক্রান্ত বিষয়ে লিখিত মতামত, নির্দেশনা ও দিকনির্দেশনা প্রদান।
❝ নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা যেন আমানতসমূহ যথাযথভাবে তাদের হকদারদের কাছে পৌঁছে দাও এবং মানুষের মধ্যে বিচার করার সময় ন্যায়বিচার কর। ❞
— সূরা আন-নিসা (৫৮)
নীতিগত অঙ্গীকার
আল-বারাকাহ ফাউন্ডেশনের নির্বাহী কমিটি ও ম্যানেজমেন্ট টিম পবিত্র কুরআন, সুন্নাহ, ইসলামী শরিয়াহ, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, ভিশন, মিশন এবং মূল্যবোধের আলোকে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও পেশাদারিত্বের নীতিতে পরিচালিত হয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, জনআস্থা সুদৃঢ়করণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
বিভাগীয় ব্যবস্থাপনা কাঠামো
অপারেশন বিভাগ
মানবসেবা ও সামাজিক কল্যাণ বিভাগ
শিক্ষা, দাওয়াহ ও দক্ষতা উন্নয়ন বিভাগ
মিডিয়া, দাতা সম্পর্ক ও ফান্ডরেইজিং বিভাগ
মনিটরিং, মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ
আমাদের কার্যক্রম ও কর্মসূচিসমূহ
মানবসেবা ও সামাজিক কল্যাণ বিভাগ
১. স্বাবলম্বীকরণ কর্মসূচি
২. বৃক্ষরোপণ কর্মসূচি
৩. শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
৪. ইফতার বিতরণ কর্মসূচি
৫. সবার জন্য কুরবানি কর্মসূচি
৬. দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি
৭. নিরাপদ পানি (টিউবওয়েল) কর্মসূচি
৮. মসজিদ উন্নয়ন ও সহায়তা কর্মসূচি
৯. স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কর্মসূচি
১০. এতিম সহায়তা কর্মসূচি
১১. প্রবীণ আবাস ও কল্যাণ (স্বস্তির ঠিকানা)
১২. শিক্ষা সহায়তা কর্মসূচি
শিক্ষা, দাওয়াহ ও দক্ষতা উন্নয়ন বিভাগ
১. শিক্ষা কার্য্ক্রম
২. দাওয়াহ কার্য্ক্রম
৩. আল-বারাকাহ দক্ষতা উন্নয়ন সেন্টার