শিক্ষা কার্যক্রম

জ্ঞান, নৈতিক নেতৃত্ব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার মাধ্যমে একটি শিক্ষিত, আত্মনির্ভর ও সক্ষম সমাজ গঠন।

কর্মসূচির বিবরণ
কার্যক্রমের পরিচিতি
শিক্ষা একটি ন্যায়ভিত্তিক, আত্মনির্ভর ও টেকসই সমাজ গঠনের অন্যতম ভিত্তি। এ লক্ষ্য বাস্তবায়নে "আল-বারাকাহ ফাউন্ডেশন" কুরআন ও সুন্নাহর মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে “শিক্ষা কর্মসূচি” পরিচালনা করে।

জ্ঞান, নৈতিক নেতৃত্ব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার মাধ্যমে একটি শিক্ষিত, আত্মনির্ভর ও সক্ষম সমাজ গঠনের লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে ফাউন্ডেশন পরিচালিত স্কুল, মাদরাসা, হিফজখানা ও কুরআন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট মানবসম্পদের একাডেমিক সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, প্রকাশনা এবং শিক্ষা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
আপনার অংশগ্রহণ
আপনার সহযোগিতা একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আপনি একটি শিক্ষিত, নৈতিক, আত্মনির্ভর ও সক্ষম সমাজ গঠনের অংশীদার হতে পারেন— ইনশাআল্লাহ।
মানসম্মত শিক্ষা বিস্তারে হাত বাড়ান
দান করতে ক্লিক করুন