প্রকল্পের বিবরণ
প্রকল্পের পরিচিতি
নিরাপদ ও সুপেয় পানির অভাব এখনও দেশের অনেক মানুষের দৈনন্দিন বাস্তবতা। বিশেষ করে অতিদরিদ্র সুবিধাবঞ্চিত চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।
এই বাস্তবতা বিবেচনায় "আল-বারাকাহ ফাউন্ডেশন" পরিচালনা করছে “নিরাপদ পানি (টিউবওয়েল) প্রকল্প”। এই উদ্যোগের মাধ্যমে প্রয়োজনভিত্তিক এলাকায় টিউবওয়েল স্থাপন করে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সহজলভ্য পানির ব্যবস্থা নিশ্চিত করার প্রচেষ্টা নেওয়া হয়।