কর্মসূচির বিবরণ
কর্মসূচির পরিচিতি
ঈদুল আযহা ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও ভাগাভাগির এক মহৎ শিক্ষা বহন করে। অথচ অনেক সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবার সারা বছর তো নয়ই, কুরবানীর সময়ও পর্যাপ্ত গোশত পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত থাকে।
এই বাস্তবতা বিবেচনায় "আল-বারাকাহ ফাউন্ডেশন" পরিচালনা করছে “সবার জন্য কুরবানী” কর্মসূচি। এর মাধ্যমে দাতাদের কুরবানী সুশৃঙ্খল ও শরিয়াহসম্মত ব্যবস্থাপনায় বাস্তবায়ন করে প্রয়োজনভিত্তিক এলাকায় মানুষের মাঝে গোশত পৌঁছে দেওয়া হয়। আমাদের লক্ষ্য শুধু গোশত বিতরণ নয়; বরং কুরবানীর ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের মহৎ চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ঈদের আনন্দে আরও বেশি মানুষকে অংশীদার করা।