•
নিয়মিত কার্যক্রম:
টিউবওয়েল প্রকল্প | সদকায়ে জারিয়া
মানবতার কল্যাণে এগিয়ে আসুন, সদকায়ে জারিয়ার অংশীদার হোন। ১২,০০০ টাকায় একটি টিউবওয়েল স্থাপন করুন।
স্বাবলম্বীকরণ প্রকল্প | দান ও যাকাত
আপনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ। ৩০,০০০ টাকায় দান ও যাকাতের মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলুন।
×

ইফতার বিতরণ কর্মসূচি

রমযানের কল্যাণ ছড়িয়ে দিতে অসচ্ছল রোযাদারদের পাশে রয়েছে আল-বারাকাহ ফাউন্ডেশন

দ্রুত দান
আপনার অবদান
আপনার নির্ধারিত ফান্ডের ১০০% মাঠপর্যায়ে পৌঁছায়। পরিচালন ব্যয় আলাদাভাবে বহন করা হয়।
একবার
প্রতি মাসে
৳১,০০০
৳৩,০০০
৳৭,৫০০
৳১৫,০০০
কর্মসূচির বিবরণ
কর্মসূচির পরিচিতি
রমযান মাস সংযম, সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। কিন্তু সমাজের অনেক নিম্ন-আয়ের ও অসচ্ছল পরিবার অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত ও পুষ্টিকর সাহরি ও ইফতারের ব্যবস্থা করতে পারেন না। ফলে তারা কষ্টের মধ্যেও সিয়াম পালন করেন।

এই বাস্তবতা বিবেচনায় "আল-বারাকাহ ফাউন্ডেশন" রমযানজুড়ে সুবিধাবঞ্চিত ও অভাবী রোযাদারদের জন্য “ইফতার বিতরণ কর্মসূচি” পরিচালনা করে। এই উদ্যোগের মাধ্যমে প্রয়োজনভিত্তিক এলাকায় ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে রোযাদারদের পাশে দাঁড়ানো হয় এবং তাদের জন্য রমযানের সময়টুকু আরও স্বস্তিদায়ক করার চেষ্টা করা হয়।
আপনার অংশগ্রহণ
আপনার সহযোগিতায় একজন রোযাদারের ইফতার নিশ্চিত হতে পারে এবং তার রমযানকে আরও স্বস্তি ও প্রশান্তিময় করতে পারে। রমযান সহমর্মিতা, দানশীলতা ও মানুষের পাশে দাঁড়ানোর মাস। এই কল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে আপনি রোযাদারের আনন্দে শরিক হওয়া এবং কল্যাণ ও অব্যাহত সওয়াবের অংশীদার হওয়ার সুযোগ পেতে পারেন— ইনশাআল্লাহ।
রোযাদারের মুখে হাসি ফোটাতে হাত বাড়ান
দান করতে ক্লিক করুন