কর্মসূচির বিবরণ
কর্মসূচির পরিচিতি
শীত সবার জন্য সমান অনুভূতির নয়। কারও কাছে এটি আনন্দ ও স্বস্তির ঋতু, আবার অনেক অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে এটি কষ্ট, অনিশ্চয়তা ও সংগ্রামের সময়। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য পরিবার পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তীব্র শীতের মধ্যে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। শিশু, প্রবীণ ও অসচ্ছল মানুষেরা এ সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
এই বাস্তবতা উপলব্ধি করে "আল-বারাকাহ ফাউন্ডেশন" প্রতি বছর শীত মৌসুমে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে। আমাদের লক্ষ্য প্রয়োজনীয় মানুষের কাছে সময়মতো সহায়তা পৌঁছে দিয়ে তাদের জীবনকে কিছুটা স্বস্তিদায়ক ও নিরাপদ করে তোলা।